,

ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয় : তথ্যমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার অর্থ কখনোই নাস্তিকতা বা ধর্মহীনতা নয়। বরং এটি সব ধর্মের সহাবস্থান ও ধর্মচর্চার অধিকারের স্বীকৃতি।সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে দু’দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও নারী-পুরুষ সমতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

inuuuuu_48854

রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

দক্ষিণ এশিয়া বর্তমানে দারিদ্র্য ও সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবিলায় যুদ্ধরত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চায়।

তিনি বলেন, ধর্মের মূলনীতি শান্তি ও সহাবস্থান তারা মানে না, নারীকে সম্মান করে না। তাই শান্তি, সমৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূলের বিকল্প নেই।

বাংলাদেশ ও ভারতের বন্ধনকে ‘মুক্তিযুদ্ধের রক্তের বন্ধন’ আখ্যা দিয়ে ইনু বলেন, ‘আমাদের দু’দেশের মাথায়ই শহীদদের রক্তের ঋণ এবং গঙ্গা-পদ্মায় প্রবাহিত এ রক্ত আমাদের বন্ধুত্বের অটুট বন্ধনে বেঁধেছে।

তিনি শান্তি ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার সকল দেশকে সম্মিলিতভাবে সন্ত্রাস নির্মূলের আহবান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে নয়া দিল্লির ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্লানিং অ্যান্ড এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. সৈয়দ ইরফান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. আবুল বারাকাত, নয়া দিল্লীর জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড. রিজওয়ান কায়সার এবং আরডিসি’র প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড, মেসবাহ্ কামাল বক্তৃতা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা