,

গো-মাংস খেয়েই বোল্টের ৯টি সোনা: বিজেপি নেতা উদিত রাজ

 

আন্তর্জাতিক ডেস্ক :অলিম্পিকে এবার নয়টি সোনা জয় করেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
কিন্তু বোল্টের সোনা জয়ের পেছনের রহস্য বের করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের বিজেপির সংসদ সদস্য ও দলিত নেতা উদিত রাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের দলিত নেতা উদিত রাজ মন্তব্য করেছেন, উসাইন বোল্টের এমন সোনা জয়ের সাফল্যের কারণ হলো তিনি গরুর মাংস খান- আর এই মন্তব্য ভাইরাল হয়ে পড়েছে।

160821144847_usain_bolt_640x360_ap
গো-মাংস নিয়ে এমন মন্তব্যের কারণে মানুষের তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে মি: রাজকে।
মি: রাজ টুইট বার্তায় লিখেছিলেন, “জ্যামাইকান উসাইন বোল্ট গরীব ছিলেন। তাঁর প্রশিক্ষক তাঁকে গরুর মাংস খেতে বলে এবং সে অনুযায়ী চলার কারণে অলিম্পিকে নয়টি সোনা জয় করতে পেরেছেন উসাইন বোল্ট”।
আর এরপরেই টুইটারে নানা ধরনের মন্তব্য আসতে থাকে।
একজন মন্তব্য করেন, “বিজেপির এই এমপি উসাইন বোল্টের নাম নিয়ে মানুষকে গরুর মাংস খেতে উৎসাহিত করছেন”।
গো-মাংস খেয়েই বোল্টের ৯টি সোনা: ভারতীয় মন্ত্রী উদিত রাজ
দিলিপ জেইন নামে একজন লিখেন, “এটা একটা অর্থহীন টুইট, আশা করি মি: রাজ তাঁর পরবর্তী টুইটে এর সংশোধন করবেন”।
তা অবশ্য করেছেন উদিত রাজ।
বিতর্ক জোরালো হবার পর গো-মাংস ও বোল্ট নিয়ে নিজের টুইটের ব্যাখাও দেন তিনি।
মি: রাজ লিখেন, ”আমি গরুর মাংস খেতে মানুষকে উৎসাহ দেইনি।আমি শুধু বুঝানোর চেষ্টা করেছিলাম গরীব হয়েও উসাইন বোল্ট কিভাবে এতগুলো সোনা জয় করতে সক্ষম হলো”।
“বোল্টের সাফল্য দেখে যেন আমাদের খেলোয়াড়েরাও উৎসাহী হয় সেটাই আমি চাইছিলাম। বুঝাই চাইছিলাম, পরিকাঠামো ছাড়াও অর্থ না থাকলেও মনের জোর থাকলে সাফল্য পাওয়া যায়”-টুইটারে এমন ব্যাখ্যা দিয়েছেন উদিত রাজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে