,

ইংল্যান্ডকে বিদায় বলা উচিত রুনির

 

স্পোর্টস ডেস্ক :আইসল্যান্ডের মতো দুর্বল দলের বিপক্ষে জঘন্য হারের পর ইউরো আসর থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। ওই হারের পর দলটির অধিনায়ক ওয়েন রুনির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।সম্প্রতি বাজে ফর্মে থাকায় জাতীয় দল থেকে তার সরে দাড়ানো উচিত বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শায়ার।

Rooney-BG20160620125925

জাতীয় দলের চিন্তা ফেলে ক্লাব ফুটবলে রুনির মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন শায়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলারদের সাহায্য করতে রুনিকে পরামর্শ দিয়েছেন তিনি।দ্য সানে লেখা এক কলামে রুনি প্রসঙ্গে শায়ার জানান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলটি বেশ শক্তিশালী। রুনির উচিত এই দলের কেন্দ্রে থেকে দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা।

এই মুহূর্তে রুনিকে কিছুটা স্বার্থপর হয়ে কেবল নিজেকে নিয়ে ভাবা উচিত। আমাকে অনুতপ্ত হয়ে বলতে হচ্ছে, জাতীয় দল থেকে তার সরে দাঁড়ানো উচিত। তবে আমি বলতে চাচ্ছি না যে সে ইংল্যান্ডের জন্য খুব বেশি ভালো নয়।’

রুনির বয়সকে ইঙ্গিত দিয়ে শায়ার জানান, ‘ বয়স ৩০ হলেও রুনি জাতীয় দল এবং ক্লাবের হয়ে অধিনায়কত্ব চালিয়ে যাচ্ছে। এই বয়সে সর্বোচ্চ পর্যায়ের খেলার মাধ্যমে সবার মন রক্ষা করা তার জন্য বেশ কঠিন। কোনো লজ্জা ছাড়াই রুনি এই সিদ্ধান্তটি নিতে পারে। সে আমাদের দলে সর্বকালের সেরা গোলদাতা। আমি মনে তার ভালোর জন্যই কেবল একটি দায়িত্ব বেছে নেওয়া দরকার। ওল্ড ট্রাফোর্ডে তার প্রোফাইলটি সমৃদ্ধ বলে সেটি নিয়েই ভাবা উচিত।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা