,

‘আমিও রিশার খুনির ফাঁসি চাই’

Nahidনিউজ ডেস্ক : কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের একটাই দাবি, রিশার খুনির ফাঁসি হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করবেন’।

গত বুধবার দুপুর ২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশা বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয়। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে