,

লঙ্কান ক্রিকেটারদের বাসে হামলাকারীরা বন্দুকযুদ্ধে নিহত

1472আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাসে হামলা চালানো তিন ইসলামী জঙ্গি বন্দুকযুদ্ধে মারা গেছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ।

দেশটির পুলিশের দাবি, লাহোর হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গির সঙ্গে সন্দেহভাজন আরেকজনকে নিয়ে অন্য কারাগারে যাচ্ছিলেন তারা। এসময় ৭/৮জন বন্দুকধারী পুলিশের গাড়িতে হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে হেফাজতে থাকা জঙ্গিরা মারা যায়।

২০০৯ সালের মার্চে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় সাঙ্গাকারাদের বাসে হামলা চালায় ১০ অস্ত্রধারী। পরে জানা যায়, তাদের কাছে রাইফেল, গ্রেনেড এবং রকেট ছিল। ভয়াবহ ওই হামলায় কোনো খেলোয়াড় নিহত না হলেও গুরুতর আহত হন ৬ জন। মারা যান একজন ব্রিটিশ কোচসহ ৮ পাকিস্তানি।

ওই ঘটনার পর থেকে জিম্বাবুয়ে বাদে কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা