,

গাজর-আদার জুস খেলে কী হয়?

photoনিউজ ডেস্ক : বলা হয়, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর রোগ প্রতিরোধের জন্য কিছু বিশেষ ঘরোয়া উপাদান কিন্তু খুব কাজ করে। এমন একটি ঘরোয়া উপাদান হলো গাজর ও আদার জুস। একটি গাজর কেটে টুকরো করে, এর মধ্যে কয়েক টুকরো আদা মিশিয়ে ব্ল্যান্ড করেই বানানো যায় এই জুস। বিশেষজ্ঞরা বলেন, অন্তত সাতটি রোগপ্রতিরোধ করার ক্ষমতা রাখে গাজর ও আদার জুস।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

দৃষ্টিশক্তি ভালো করে

গাজর ও আদার জুস দৃষ্টিশক্তি ভালো করতে কাজ করে। এটি অপটিক নার্ভের শক্তি বাড়ায় এবং কোষকে ভালো রাখে।

ক্যানসার প্রতিরোধ করে

গাজর ও আদার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস। এগুলো ক্যানসার কোষ বৃদ্ধি হওয়া প্রতিরোধ করে।

সংক্রমণ প্রতিরোধ করে

গাজর ও আদা উভয়ের মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল উপাদান। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে।

বমি কমায়

এই জুস পাকস্থলীর এসিড নিষ্ক্রিয় করতে কাজ করে। এটি বমি ও বমি বমি ভাব কমায়।

পেশির প্রদাহ

আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি পেশির ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে।

হৃদরোগ প্রতিরোধ করে

আদা ও গাজর হৃদরোগ প্রতিরোধ করে। এটি হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো করে।

মাড়ির ভালো রাখে

গাজর ও আদার জুস মাড়ি ও দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে। এটি ভালোভাবে লালা উৎপন্ন হতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা