,

স্বাস্থ্য সুরক্ষায় জিরা পানি

26379-jiraamarঅনলাইন ডেস্ক: জিরা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এর রয়েছে অনেক ভেষজ গুণ। আয়ুর্বেদ শাস্ত্রে প্রাচীনকাল থেকেই জিরা পানির ব্যবহার হয়ে আসছে। জিরা পানি তৈরির পদ্ধতি ও গুণাগুণ জেনে নিন

আধা লিটার ফুটন্ত পানিতে ১ চা চামচ জিরা দিন। ১০ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করলেই তৈরি জিরা পানি। স্বাদ বাড়াতে লেবুর রস, চিনি, লবণ মিশিয়ে নিতে পারেন।

অতিথি আপ্যায়নে কোল্ডড্রিংসের বদলে জিরা পানি পরিবেশন করতে পারেন। স্বাদ বাড়াতে তেঁতুলের ক্বাথ, বিটলবণ ও চিনিও মেশান। খেতে মজা হবে পুষ্টিমানও বাড়বে। চিনি বাদ দিতে চাইলে শুধু লবণ বাদ দিন কিংবা জিরোক্যাল মেশাতে পারেন।

দৈনিক এক গ্লাস জিরা পানি পানে হজমক্ষমতা বৃদ্ধি করে। জিরায় থাকা থাইমল ও অন্যান্য উপাদান পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে এবং পাচনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

জিরায় রয়েছে আয়রন ও বেশকিছু মিনারেল। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। রক্তস্বল্পতা দূর করতে দিনে দুবার জিরা পানি পান করুন।

ক্যান্সার প্রতিরোধী ভেষজ গুণ রয়েছে জিরায়। তাই প্রতিদিনের রান্নায় মসলা হিসেবে জিরা ব্যবহার করুন।

অনিদ্রা দূর করতে ১ চামচ জিরা গুঁড়াতে একটি কলা মিশিয়ে রাতে শোবার আগে নিয়মিত খান। ভালো ঘুম হবে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে জিরা পানির সঙ্গে মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কুসুম গরম জিরা চা পান করতে পারেন। কোষ্ঠকাঠিন্য পুরোপুরি সেরে যাবে।

ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলে সহনীয় গরম জিরা পানিতে দিয়ে গড়গড়া করুন। চায়ের মতো পান করলেও উপকার পাবেন।

জিরা দেহের মেটাবলিজম বৃদ্ধি এবং খাবারের রুচি হ্রাস করে। তাই ওজন কমাতে ডায়েট চার্টে দৈনিক ১ গ্লাস জিরা পানি রাখুন। এ ছাড়া জিরা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ