,

লিবিয়ায় বাংলাদেশি নার্সকে হত্যার ঘটনায় আটজন আটক

 
আন্তর্জাতিক ডেস্ক :ইবনে সিনা পলিক্লিনিকলিবিয়ার বেনগাজিতে নিজ ফ্ল্যাটে এক বাংলাদেশি নার্সকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম লিবিয়া হেরাল্ড খবরটি নিশ্চিত করেছে। আটককৃতদের মধ্যে একজন লিবিয়ান এবং বাকি সাত জন বাংলাদেশি। তাদেরকে এ হত্যাকাণ্ড এবং নার্সের বাসার মালামাল চুরি হওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

b98b90f282fb454e94e4c949e9b5d13c-57c3bfbe113fc
উল্লেখ্য, গত বুধবার (২৪ আগস্ট) লিবিয়ার বেনগাজিতে নিজের ফ্ল্যাট থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠে। শুরুতে ওই নার্সের নাম প্রকাশ না করা হলেও লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তার নাম মিলন পারভীন বলে জানিয়েছে লিবিয়া হেরাল্ড।
সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে ওই নার্সকে কর্মস্থলে দেখা যায়নি। তার মোবাইলও বন্ধ ছিল। পরে তার সহকর্মীরা খোঁজ নিতে তার ফ্ল্যাটে গেলে ওই নাসের মরদেহ দেখতে পান তারা।মিলন পারভীন লিবিয়ান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন। আল-হাওয়ারি হাসপাতালেও কার্যরত ছিলেন পারভীন।

 

লিবিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ৫০ বছর বয়সী পারভীন বাড়িতে পাঠানোর জন্য ৩০ হাজার লিবিয়ান দিনার জমিয়েছিলেন। তাকে হত্যার পর সে টাকাগুলোও খোয়া গেছে। আটককৃত আটজনকে সেই খোয়া যাওয়া টাকা এবং পারভীনের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে