,

মাশরাফি-রুবেলদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ

 
স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দলে যোগ দিচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তী বোলার কোর্টনি ওয়ালশ।এর আগে শ্রীলঙ্কার চাম্পাক রামানায়েক এবং চামিন্দা ভাসের নাম শোনা গেলেও বোর্ডের সাথে চুক্তি থাকায় এই দুইজন বাংলাদেশ শিবিরে যোগদান করতে পারবেন না।

photo-1472407992

রামানায়েক শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ এবং চামিন্দা ভাস শ্রীলঙ্কার তরুণ বোলারদের নিয়ে কাজ করছেন।

শনিবারে জানা গিয়েছিল কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দক্ষিন আফ্রিকার সাবেক পেস বোলার অ্যালান ডোনাল্ড যিনি অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করেছেন। তবে শ্রীলঙ্কা সিরিজের পর তার মেয়াদ শেষ হওয়ায় তার নাম আলোচনায় আসে।

তবে তার পক্ষ থেকে সেভাবে কোন সাড়া পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আজকে বোলিং কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেটি করেনি বিসিবি।

কিন্তু বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশকেই বেঁছে নিয়েছে বিসিবি।

কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী খেলোয়াড় যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ বারের বেশি এক ইনিংসে পাঁচ উইকেট লাভ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ১৩২ টি টেস্ট ম্যাচে ৫১৯টি উইকেট শিকার করেছেন।

তিনি জাতীয় দলের হয়ে ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে তিনি লাভ করেছেন ২২৭টি উইকেট। ১৯৮৪ সালে তার অভিষেক হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে