,

‘বন্দুক যুদ্ধে’ দুই জেএমবি সদস্য নিহত; আগ্নেয়াস্ত্র উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ ২ জেএমবি সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

17649_fire-550x344

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে। বাবার নাম মো. এনামুল হক। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৯ বছর।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, জেএমবির সদস্যরা বিশালপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন জঙ্গি আহত হন। অভিযান চলাকালে আরও কয়েকজন জেএমবি সদস্য ছিলেন। তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, নিহত জঙ্গি খালেদ হাসান দিনাজপুরে দুই মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিককে হত্যাচেষ্টা মামলার আসামি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে