,

নাচিয়ে রোবট ভাঙল বিশ্ব রেকর্ড

 

আন্তর্জাতিক ডেস্ক :রোবট এখন অনেক কিছুই করতে পারে। রোবট খেলা করতে পারে, গান গাইতে পারে, নির্দেশ মত বেশ কিছু কাজ করতে পারে, এমনকি নির্মাণ শিল্প কিংবা হাসপাতালেও কাজে লাগানোর মত রোবট আবিষ্কার হয়েছে।
এমনকি শোনা গিয়েছিল, ‘সেক্স রোবট’ এর কথাও।
কিন্তু ভাবুন তো, গিনেস বিশ্ব রেকর্ড ভাঙার জন্য নাচছে রোবট।
অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনটি ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য।
উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি, আর সংখ্যায় ১০০৭টি–এই রোবটেরা এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড।

160828172656_dancing_robot_640x360_bbc_nocredit
একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে।
তবে, আয়োজকেরা যত রোবট নিয়ে এসেছিলেন, তাদের সবাই কাজটি ঠিকঠাক শেষ করতে পারেনি।
নাচার সময় এদের কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকজন যথাসময়ে শেষ করতে পারেনি কাজ।
ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে।
কেবলমাত্র ১০০৭টি রোবট ঠিক সময়ে কাজটি শেষ করতে পেরেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা