বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পপ্রতিরোধী বাড়ি বানালেন জার্মান ছাত্র

 
আন্তর্জাতিক ডেস্ক :২০১৫ সালে নেপালে একাধিক ভূমিকম্প হয়, যাতে সব মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারান, আহত হন ২০ হাজারের বেশি৷
ভূমিকম্পের মাত্র ক’দিন আগে জার্মান ছাত্র ইয়ান ভারজাভা তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নেপালে গিয়েছিলেন৷ সবাই আর্কিটেকচারের ছাত্র৷ তারা সেখানে একটি স্কুল তৈরি করেছিলেন৷ জার্মানিতে ফিরে ইয়ান শুনলেন নেপালে ভূমিকম্পের কথা৷ শুনলেন, নতুন স্কুলটা দাঁড়িয়ে আছে বটে, কিন্তু বহু বাড়িঘর ভেঙে পড়েছে৷তিনি বলেন, তখন আমার মাথায় এলো একটি সহজ ধরনের বাড়ি বানানোর কথা, যাতে পাহাড়ি অঞ্চলের অতি গরীব গ্রামগুলোতেও বাসস্থানের ব্যবস্থা করা যাবে৷”

vvvvv_48701
কয়েক সপ্তাহের মধ্যে ইয়ান তাঁর ‘ভূমিকম্পপ্রতিরোধী’ বাড়ির নকশা করে ফেলেন – এমন এক বাড়ি, যা স্থানীয় উপাদান ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে৷ তার জন্য কংক্রিট, স্ক্রু-ড্রাইভার কিংবা বোরিং মেশিনের দরকার পড়বে না।

ইয়ান ও তাঁর বন্ধুরা মাত্র নয় দিনের মধ্যে একটি ভূমিকম্পপ্রতিরোধী বাড়ি তৈরি করে ফেলেন। বড় ধরনের ভূকম্পনেও বাড়িটা ধসে পড়বে না। কেননা তার একক অংশগুলো হালকা আর পরস্পরকে ধরে রাখছে৷

ইয়ান ভারজাভা জানান, বাড়ির একটা বড় বৈশিষ্ট্য হলো এই ‘বেভেল’ বা ঢালু করা কোণগুলো৷ এর ফলে ভূমিকম্পের শক্তি বাড়ির দেয়ালগুলো দিয়ে ঘুরে যায়৷ দেয়ালটা এদিকে ঠেলে, আর পরের দেয়ালটা সেই শক্তি শুষে নেয়৷ এভাবে ভূমিকম্পের শক্তি ভাগাভাগি হয়ে যায়৷ সাধারণ সমকোণ দেয়ালগুলোতে একটি দেয়াল তার অক্ষ থেকে সরে যায়৷ এছাড়া ছাদটা দেয়ালের ওপর থাকলেও, দেয়ালের সঙ্গে জোড়া নেই – বরং দু’টোর ভিতরে একটা ফাঁক রয়েছে৷ কাজেই দেয়ালের একাংশ ভেঙে পড়লেও, ছাদটা ভেঙে পড়ে কাউকে চাপা দেবে না৷

দেয়ালের ইটগুলো একবার সোজা, একবার বাঁকা করে বসানো, যা শুধু একদিকে মুখ করে বসানো ইটের দেয়ালের চেয়ে অনেক বেশি স্থায়ী, নেপালে সাধারণত যা করা হয়৷

ইয়ান এ নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন। সেটি তিনি ইন্টারনেটে দেবেন৷ তখন অন্যরাও এরকম বাড়ি বানাতে পারবেন৷ তবে আইডিয়াটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তরুণ স্থপতি ও আবিষ্কারকের সাংগঠনিক ও আর্থিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত