,

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রটিয়াদের বড় সংগ্রহ

251153স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রানপাহাড়ে চাপা পড়েছে নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৮১ রানের বড় সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা দারুণ হয়। এদিন ওপরের দিকের পাঁচ ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ফিফটিকে রূপান্তর করেছেন সেঞ্চুরিতে। টেস্টে ১৬ ইনিংস পর কাঙ্খিত সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২৩৪ বলে ১২টি চার ও ২টি ছক্কায় খেলেন ১১২ রানের অসাধারণ এক ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন নিল ওয়াগনার। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, ডগ ব্রেসওয়েল এবং টিম সাউদি।

দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। দিন শেষে এই ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান সংগ্রহ করেছে কিউইরা। সফরকারীদের হয়ে মার্টিন গাপটিল (৮) ও টম লাথাম (৪) এবং রস টেলর (১) সাজঘরে ফেরেন। কেন উইলিয়ামসন ১৫ ও হেনরি নিকোলাস ৪ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা