,

প্রথমবার অস্ট্রেলিয়া যাচ্ছেন শাকিব খান

shakib khanবিনোদন প্রতিবেদক : ছবির শুটিংয়ে বিশ্বের এদেশ-ওদেশ উড়ে বেড়ালেও চিত্রনায়ক শাকিব খান কখনো অস্ট্রেলিয়া যাননি। তবে এবার তিনি প্রথমবারের মত সেখানে যাচ্ছেন। আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ নামের ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।

জানা গেছে, আজ সন্ধ্যায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন কিং খান। ৩০ আগস্ট শুটিং শুরু হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একাধিক লোকেশনে টানা ১৫ দিন চলবে এই ছবির শুটিং। শাকিব খানের সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন মিশা সওদাগর এবং টাইগার রবি।

এদিকে ছবির শুটিংয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন না এর নায়িকা শিবা আলী খান। তিনি জানান, ‘অস্ট্রেলিয়ায় শুটিং শেষে শাকিব ভাইসহ পুরো ইউনিট সোজা মালদ্বীপ যাবেন। সেখানে ছবির বাকি অংশের কাজ শুরু হবে। সেখানেই আমি তাদের সঙ্গে শুটিংয়ে অংশ নেব।’

‘অপারেশন অগ্নিপথ’ ছবির সংগীত পরিচালনা করবেন ইমরান, নাভেদ এবং কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন তানজিল ও ভারতের বাবা জাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এদেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক।

অস্ট্রেলিয়া যাওয়ার কারণে এবারের ঈদ দেশের বাইরে কাটবে এই মিস্টার ঢালিউডের। এদিকে তার অভিনীত ‘বসগিরি’ এবং ‘শুটার’ নামে দুটি ছবি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা