,

বিমানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় লাফিয়ে পড়লেন বাসযাত্রীরা

Z2নিউজ ডেস্ক : অল্পের জন্য ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের যাত্রী পরিবহনকারী বাসের সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি বিমান সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। এ সময় বিমানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় বাস থেকে লাফিয়ে পড়েছেন অন্তত ৩০ যাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দরের রানওয়েতে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে জবলপুর বিমানবন্দরে অবতরণ করে নয়াদিল্লি থেকে আসা স্পাইসজেটের একটি বিমান। বিমান থেকে নেমে টার্মিনালে যাওয়ার জন্য স্পাইস জেটের বাসে উঠছিলেন সেই বিমানের যাত্রীরা।

হঠাৎ স্পাইস জেটের এক কর্মকর্তা বাস লক্ষ্য করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এগিয়ে আসতে দেখেন। এ সময় তিনি হাত নেড়ে সেই বিমানের পাইলটের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে এগিয়ে আসতে থাকে এয়ার ইন্ডিয়ার ওই বিমান।

পরে বাসের এক যাত্রী জানালা দিয়ে বিমানটি দেখে বাস থেকে লাফিয়ে পড়েন। ওই যাত্রীর লাফিয়ে পড়া দেখে বাসের অন্য ৩০ যাত্রীও জানালা দিয়ে লাফ দেন। বাসের শরীর ঘেঁষে চলে যায় এয়ার ইন্ডিয়ার এটিআর-৭২ বিমান। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় স্পাইস জেটের বাসের যাত্রীরা।

কেন প্রশিক্ষিত মার্শাল ছাড়া একজন সহকারীকে দিয়ে বিমানটি রানওয়েতে নিয়ে আসা হয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছে দেশটির বিমান নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে