,

জনবসতিহীন দ্বীপ থেকে দম্পতি উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত, জনবসতিহীন দ্বীপ থেকে এক দম্পতিকে উদ্ধার করেছে একটি তল্লাশি ও উদ্ধারকারী বিমান। এক সপ্তাহ ধরে তারা দ্বীপটিতে আটকা পড়েছিলেন। রবিবার মার্কিন কোস্টগার্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।কোস্টগার্ড জানায়, মার্কিন নৌবাহিনীর বিমানের একজন ক্রু মাইক্রোনেশিয়ার জনবসতিহীন দ্বীপ ইস্ট ফায়ুতে ওই দম্পতির সন্ধান পান। ওই দম্পতির কাছে জরুরি সরঞ্জামাদি ও সামগ্রীর অত্যন্ত সীমিত মজুদ ছিল।

linus_48662

বিবৃতিতে আরো বলা হয়, দ্বীপটি থেকে কেউ একজন ফ্ল্যাশলাইট ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে দেখতে পেয়ে তল্লাশী দল উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা ওই দম্পতিকে দেখতে পায়।

১৭ আগস্ট ৫ মিটার একটি নৌকায় চড়ে ওই দম্পতি মাইক্রোনেশিয়ার ওয়েনো দ্বীপ থেকে রওয়ানা দেয়। পরের দিনই তাদের টামাটাম দ্বীপে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা তাদের গন্তব্যে না পৌঁছানোয় তাদের ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে ওঠে এবং তল্লাশি শুরু করে।

কোস্টগার্ড জানায়, এক সপ্তাহ ধরে তাদের সন্ধানে ১৬ হাজার ৬০০ বর্গমাইল এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। এই উদ্ধার অভিযানে ১৫টি নৌযান ও দুটি বিমান ব্যবহার করা হয় বলেও তারা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা