,

চট্টগ্রামে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শফিকুল ইসলাম নামে এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সিরাজদ্দৌলা কুতুবী এ রায় দেন।দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মফিজ উদ্দিন, মোজাহের আহমেদ, নুর হোসেন, মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন ও আবু আহমেদ। এদের মধ্যে শেষের তিনজন পলাতক।

dondo_48692

সরকারি কৌঁসুলি আবদুর রশিদ বলেন, ১৯৯৯ সালের ২ মে বাঁশখালীর বৈলছড়ি এলাকায় ধানি জমিতে গভীর নলকূপের পানি দেয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার বাবা দুলা মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৪ সালের ২৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা