,

ধর্মঘট প্রত্যাহারে আশুগঞ্জ বন্দরে সচল নৌযান চলাচল

1472036113037নিজস্ব প্রতিবেদক : মজুরি বাড়ানোর আশ্বাসের প্রেক্ষিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ডাকা নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে সব ধরণের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

এরআগে শনিবার রাতে নৌমন্ত্রীর সঙ্গে নৌযান মালিক-শ্রমিকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়া হয়।

সকালে আশুগঞ্জ নৌবন্দর থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো জাহাজ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ.কে.এম হাবিবুল্লাহ বাহার ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে নৌমন্ত্রীর সঙ্গে নৌযান মালিক ও নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে মজুরি বাড়ানোর আশ্বাসের প্রেক্ষিতে মন্ত্রীর মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

এরআগে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত ২২ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেন নৌযান শ্রমিকরা। এর ফলে বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা