,

একতরফা গেট খুলে দেয়া সঠিক কাজ নয়: তথ্যমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীতে নির্মিত বাঁধের গেট একতরফাভাবে খুলে দেয়াটা সঠিক কাজ নয়। এ ব্যাপারে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা হিসাব করে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

enu_48686

ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়া প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা চরগোলাপনগরে পদ্মা নদীর পাড়ে মন্ত্রী এ কথা বলেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিকল্পনার ভিত্তিতে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পরিকল্পনা দেয়ার জন্য। ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর