,

বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি-বরখাস্তের বিধি প্রণয়নের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক : ‍সুপ্রিম কোর্ট কমিটির সুপারিশ অনুসারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি, বরখাস্তকরণের বিধি ৬ নভেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৯ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

High_Court1472387512

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাসদার হোসেন মামলার আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি, বরখাস্তকরণের আইন প্রণয়ন এখনো হয়নি। সরকারি কর্মচারীদের মতো বিধি এখানে প্রয়োগ করা হচ্ছে। আপিল বিভাগ বলেছে, বহু আগেই এ ব্যাপারে রুলস প্রণয়ন করার জন্য সরকারকে বলা হয়েছে।
তিনি বলেন, “ইতিমধ্যে তারা যে রুলস প্রণয়ন করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে, তা আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। মাসদার হোসেন মামলার রায়ে ৭ নম্বরে উল্লেখ আছে, বিচার বিভাগীয় কর্মচারীদের ব্যাপারে যে রুলস প্রণয়ন করা হবে, তাতে শাসনের চেয়ে বিচার বিভাগের মতামতই প্রাধাণ্য পাবে।”

সুপ্রিম কোর্টের মতে, সরকার যে রুলস পাঠিয়েছে, তা মাসদার হোসেন মামলায় যেভাবে উল্লেখ করা হয়েছে, সেভাবে নাই। সুপ্রিম কোর্টের একটি কমিটি করে, রুলসটিকে সরকারি রুলসের সাথে সংযোজন করে যেটি প্রণয়ন করা হয়েছে, সেটিকে বিবেচনা করার আদেশ দেওয়া হয়েছে।”

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আদালতে বলেছি, বিচার বিভাগ আইন বিভাগকে আইন প্রণয়নের জন্য সরাসরি বলতে পারে না। কারণ বিচার বিভাগের কাজ বিচার করা, আইন বিভাগের কাজ আইন করা। বিষয়টিতে সুপ্রিম কোর্টের ইচ্ছাটা প্রতিফলিত হোক, আদেশ আকারে যেন না যায়।’

এরপর আদালত সুপ্রিম কোর্ট কমিটির সংশোধনী অনুসারে, রুলস প্রণয়ন করে গেজেট আকারে আগামী ৬ নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা