,

যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য এক টি-টোয়েন্টি!

photo-1472376471স্পোর্টস ডেস্ক : দুই দলের মিলিত রান ৪৮৯, ছক্কার সংখ্যা ৩২, সেঞ্চুরি দুটি, হার-জিতের ব্যবধান মাত্র ১ রান—এক কথায় অবিশ্বাস্য ম্যাচ! ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ এমন সব অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে। চোখ কপালে তুলে দেওয়া ম্যাচটি নাটকীয়ভাবে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।

যদিও ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক, তবে খেলা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেন্ট্রাল ব্রাওয়ার্ড রেজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছেন দুই ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস ও এভিন লুইস। মাত্র ৫৭ বলে ১২৬ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুজনে।

চার্লস ৩৩ বলে ৭৯ রান করে আউট হয়ে গেলেও লুইস সেঞ্চুরির আগে থামেননি। ক্রিস গেইলের চোটের কারণে প্রথম একাদশে সুযোগ পাওয়া লুইসের ব্যাট থেকে এসেছে ৪৯ বলে ১০০ রান। দুই ওপেনারের তাণ্ডবের সুবাদেই ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এটা তৃতীয় সর্বোচ্চ ইনিংস। তবে প্রথম ১০ ওভারে ১৩২ রান করে একটা রেকর্ড ঠিকই গড়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার, ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১।

বিশাল লক্ষ্য তাড়া করার কঠিন চ্যালেঞ্জ ভালোভাবেই গ্রহণ করেছিল ভারত। ওপেনার রোহিত শর্মা ২৮ বলে ৬২ রান করে ফিরে যাওয়ার পর কেএল রাহুলের সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে ৪৯ বলে ১০৭ রানের জুটিও ভারতকে জয় এনে দিতে পারেনি।

এক সময় আস্কিং রেট ১৩র ওপরে চলে গেলেও ধোনি-রাহুলের ব্যাটের তাণ্ডবে শেষ ওভারে মাত্র ৮ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু ‘টিম ইন্ডিয়া’ জিততে পারেনি অধিনায়কের ভুলে। ডোয়াইন ব্রাভোর করা শেষ বলে দুই রান প্রয়োজন হলেও ধোনির স্কুপ চলে গেছে শর্ট থার্ডম্যানে থাকা মারলন স্যামুয়েলসের হাতে। ২৫ বলে ৪৩ রান করে তাই আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ‘ক্যাপ্টেন কুল’কে। অন্যপ্রান্তে ৫১ বলে ১১০ রানে অপরাজিত রাহুলের আক্ষেপও কম ছিল না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ