,

৩৬-এ পৌঁছেও বিছানা শেয়ার করার কথা ভাবেননি নেহা

Neha-Dhupiaবিনোদন ডেস্ক : অভিনেত্রী নেহা ধুপিয়া তার ক্যারিয়ারে খুব বেশি স্পটলাইট না পেলেও বলিউডে বেশ কিছু হিট ছবি যেমন ‘ক্যায়া কুল হ্যায় হম’, ‘হে বেবি’, ‘দে তালি’, ‘দে দনা দন’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। তবে বরাবরই বেশ সাহসী, কনফিডেন্ট ও আউটস্পোকেন হিসাবেই নেহা পরিচিত।

গতকাল ছিল তার ৩৬ তম জন্মদিন। এদিনে তিনি নিজে একটি প্রোডাকসন কোম্পানি তৈরি করেছেন। নেহার কথায়, এটিই তার পক্ষ থেকে নিজের প্রতি উপহার। আর পাঁচজন সেলিব্রিটির মতো দামি গয়না, গাড়ি, বাড়ি দিয়ে তিনি প্রচারে থাকতে চান না।

সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে নেহা বলেন, বেশ অনেকদিন ধরেই এই প্রশ্নটির সম্মুখীন তাকে হতে হয়েছে। কিন্তু আজ তিনি কোনভাবেই মনে করেন না এইসব প্রশ্নের আদৌ কোন মানে রয়েছে। তিনি আরও বলেছেন, জীবনে তিনি একা থাকুন বা কাউকে বিয়ে করুন— তাতে কারও কিছু যায় আসে না। জীবনে একা থাকার সঙ্গে বিয়ের কোন সম্পর্ক নেই। নেহার নিজের কথাতেই— ‘কারও সঙ্গে বিছানা শেয়ার করার বিষয়ে এখনও কিছু ভাবিনি।’ সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা