,

তিন দিনে ৭ পয়েন্ট খোয়ালেন হিলারি

2247265আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে গেলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। এবার ব্যবধান ৫। অথচ তিনদিন আগেও এ ব্যবধান ছিল ১২ পয়েন্টের। অর্থাৎ, তিনদিনে ৭ পয়েন্ট খুইয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি। শুক্রবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের একটি জরিপে এই চিত্র উঠে এসেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত চালানো মতামত জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারিকে সমর্থন করছেন। ৩৬ শতাংশের সমর্থন ছিল ট্রাম্পের দিকে। অন্যদিকে, ২৩ শতাংশ বলেছিলেন তারা এ দু’জনের কাউকে বেছে নেবেন না, কিংবা উত্তর দিতে চান না বা ভোট দেবেন না।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক দিন ধরেই এগিয়ে ছিলেন। জুলাইয়ে নিজ নিজ দল থেকে উভয়ের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই ছিল হিলারির জয়জয়কার। তার প্রতি সমর্থন ছিল ৪১ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে তার সমর্থনের ব্যবধান সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছায়। গত সপ্তাহে হিলারির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে গেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, হিলারির পারিবারিক ফাউন্ডেশনে যারা অনুদান দিয়েছেন তাদেরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনৈতিক সুবিধা দিয়েছেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হিলারি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি সার্ভারের বদলে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে, ট্রাম্প ও হিলারি এবার আমেরিকার কৃষ্ণাঙ্গ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন আদায়ের লড়াই করছেন। আর ট্রাম্প তার অভিবাসন নীতিতে নরম হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা