,

সাভারে পৃথক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশসহ নিহত ২

22-226নিউজ ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা লিটন ফকির (৪০) নামের এক ট্রাফিক পুলিশসহ দু’জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। রবিবার সকালে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে আশুলিয়া বাজারে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন সাভার ট্রাফিক পুলিশের কনস্টেবল লিটন ফকির। এসময় তিনি একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে কাগজপত্র দেখতে চান, কিন্তু কাগজপত্র না দিয়ে পিকআপ ভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত লিটন ফকির ফরিদপুর জেলার নগরকান্দা থানার চৌশারা গ্রামের শাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বপালনের সময় দুর্ঘটনার নিহত তিনি হয়েছেন। ঘাতক পিকাআপ ভ্যান দ্রুত বাইপাইলে দিকে চলে যায়। তবে পিকআপ ভ্যানটি আটকের জন্য বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানার সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে, সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীর মাজাররোড এলাকায় ট্রাক চাপায় স্থানীয় নর্দান ফ্যাশন গার্মেন্টসের স্টোর কিপার মশিউর (২৭) নিহত হয়েছেন। পরে তার লাশ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। নিহত মশিউর রংপুর জেলার পীরগঞ্জ থানার মিটিপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে।

এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এবিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ঘাতক পিকআপ ভ্যান ও ট্রাক চালককে আটক করার জন্য বিভিন্ন এলাকার অভিযান চালানো হচ্ছে। এঘটনায় আশুলিয়ার থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা