,

বাড্ডায় ৪ খুনের মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৬

1470464455নিউজ ডেস্ক : এক বছর আগে ঢাকার বাড্ডায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ জনকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি জুনায়েদ হোসেন জুয়েলসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী।

২০১৫ সালের ১৩ আগস্ট রাতে ওই এলাকার আদর্শনগর পানির পাম্পের কাছে সরকারসমর্থক কয়েকজন আড্ডা দেওয়ার সময় তাদের ওপর ছোঁড়া গুলিতে চারজন মারা যান। ঘটনার পরপর রাতেই ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা (৫৩) ও উত্তর বাড্ডার নির্মাণাধীন বেসরকারি হাসপাতাল এইচ এ এফ-এর তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিক (৪৫) মারা যান।

পরদিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান গামা (৪০)। আর ১০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা আবদুস সালাম (৪০) মারা যান।

এ ঘটনার পরদিন ১৪ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুরের বাবা মতিউর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা