,

ইংল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত আইসিসির

RICHARSONস্পোর্টস ডেস্ক : অনিশ্চয়তা কেটে গেছে, অক্টোবরে ইংল্যান্ড আসছে বাংলাদেশে সিরিজ খেলতে। সব শঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশে আসার ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিসিও। একই সঙ্গে এ বছরের শুরুতে সফলভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসাও করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

কদিন আগেই ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের (পিসিএ) প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন। তার পরই ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করার। ইসিবির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাল আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, ‘রেগ ডিকাসনের মতো বিশেষজ্ঞের নির্দেশনায় ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশে নিরাপদে খেলা সম্ভব। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।

জানি, গোয়েন্দা সংস্থাগুলো খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার কথাই সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখেছে।’
শুধু বাংলাদেশ নয়, অল্পবিস্তর নিরাপত্তাঝুঁকি সারা পৃথিবীতেই রয়েছে বলে মনে করেন রিচার্ডসন। তবে এসব বাধা জয় করেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষপাতি তিনি, ‘বৈশ্বিক খেলা ক্রিকেট যত বেশি দেশে নিরাপদে খেলা যায় ততই ভালো। আমরা যে বিশ্বে বসবাস করি, যেখানেই থাকি না কেন নিরাপত্তার হুমকি তো আছেই।’

খুব সাম্প্রতিক কালের টুর্নামেন্টগুলোতে স্বাগতিক হিসেবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশংসাই করেছেন রিচার্ডসন। এ বছর জানুয়ারিতে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এ বছরের শুরুতে আমরা বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করেছি। ইসিবির মতো, আমরাও টুর্নামেন্টের স্বার্থে সব ধরনের নিরাপত্তা খতিয়ে দেখেছি। সবশেষেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, সবাই নিরাপদে খেলতে পারবে।’

নিরাপদে ক্রিকেট খেলার ব্যবস্থা করায় বাংলাদেশ ও ইংল্যান্ড, এই দুটি দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকেও ধন্যবাদ দিয়েছেন রিচার্ডসন। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা