,

মহাকাশচারীর পোশাকে কেন সালমান?

 
বিনোদন ডেস্ক : বলিউড তারকা অভিনেতা সালমান খান। সম্প্রতি তিনি গায়ে চাপিয়েছেন মহাকাশচারীর পোশাক। ভয় নেই ভীনগ্রহে যাচ্ছেন না তিনি। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের পরবর্তী সিজনের প্রোমোতে মহাকাশচারী হিসেবে হাজির হয়েছেন সুলতান খ্যাত এ অভিনেতা।

salman-khan-bigg-boss1472283184
প্রোমোতে দেখা গেছে, মহাকাশযানে করে চাঁদে গিয়েছেন সালমান খান। আগের প্রোমোগুলোর মতো এবারো হাস্যরসাত্মক ভঙিতে দেখা গেছে তাকে। তিনি জানান, এবারের পর্ব কোনো তারকাদের নিয়ে হচ্ছে না। সাধারণ প্রতিযোগীদের নিয়েই হচ্ছে ‘বিগ বস সিজন-১০’।

প্রোমোর শুটিং করতে গিয়ে যখন প্রথম মহাকাশচারীর পোশাক পরেছিলেন তখন নাকি মোটেও স্বস্তিবোধ করছিলেন না সালমান। কিন্তু শুটিংয়ের জন্য বাধ্য হয়েই তাকে গায়ে চাপাতে হয় এই পোশাক। সালমানের এই পোশাকটি ডিজাইন করেছেন অ্যাশলে রেবেলো।

‘বিগ বস সিজন-৪’ থেকে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সালমান খান। বর্তমানে এ রিয়েলিটি শোয়ের প্রধান আকর্ষণও তিনি।

শোনা যাচ্ছিল, সঞ্চালকের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সালমান। কিন্তু গতবারের মতো এবারো তাকে রাজি করেছেন ‘বিগ বস’ নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে