,

শেষ বলে হেরে গেল ভারত

-Bravoস্পোর্টস ডেস্ক : শেষ বলে মাত্র ২ রান দরকার। ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি, ‘ক্যাপ্টেন কুল’। ম্যাচ তো ভারতই জিততে যাচ্ছে! কিন্তু ডোয়াইন ব্রাভোর বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে দিলেন ধোনি, হেরে গেল ভারত! ভারতের মুখের গ্রাসে পরিণত হওয়া ম্যাচটি ১ রানে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারেই হলো কত নাটক! ৬ বলে মাত্র ৮ রান দরকার ছিল ভারতের। যে ম্যাচে দুই দলই ওভারপ্রতি ১২ রান করে রান তুলেছে, সে ম্যাচে ৮ রান করা তো হাতের মোয়া! কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন ধোনি, সহজের চেয়েও সহজ ক্যাচটি ছেড়ে দিলেন মারলন স্যামুয়েলস! এক রান, পরের ৩ বলেও মাত্র এক রান করে নিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। পঞ্চম বলে দুই রান হলো। শেষ বলে তো আউটই হয়ে গেলেন ধোনি (২৫ বলে ৪৩), সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ দিয়ে।
অথচ উল্টো দিকেই দাঁড়িয়ে ৪৬ বলে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (১১০*)। একটু আগেই টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ওপেনার রোহিত শর্মাও ২৮ বলে ৬২ রান করে গড়ে দিয়েছিলেন ম্যাচ জয়ের ভিত্তি। কিন্তু সবই উলটে গেল ডোয়াইন ব্রাভোর ওই ওভারে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও ঝড় তুলেছিলেন। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন এভিন লুইস। স্টুয়ার্ট বিনির এক ওভারে টানা ৫ ছক্কায় ৩১ রান তুলেছেন তিনি। শেষ বলের আগে গ্যালারির দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা, আরেকটি ছক্কা মারতে পারবেন লুইস? ধারাভাষ্যকারদের মুখে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতেরই যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কার স্মৃতি উঠে আসছিল বারবার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ‘যুবরাজ’ হতে পারেননি। শেষ বলে এল মাত্র ১ রান। লুইসের ওপেনিং-সঙ্গী জনসন চার্লস ৩৩ বলে করেছেন ৭৯ রান। এই দুজনের সৌজন্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ১০ ওভারেই ১৩২ রান তোলে ক্যারিবীয়রা, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। শেষ দিকে রানের বানে বাঁধ না পড়লে হয়তো টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে যেত।
পরে ভারত উল্টো টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে বিশ্ব রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ব্রাভো তা আর হতে দিলেন না। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা