,

বাংলাদেশে আসছেন না জস বাটলার?

233429স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বাংলাদেশের সফর চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শোনা যাচ্ছে এই সফরে দলের সাথে থাকবেন না কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

তবে ইংল্যান্ড ক্রিকেট দলের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন যে, তারা আশা করছেন পুরো শক্তির দল নিয়ে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।

তবে এর মধ্যে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশ সফরে দলের সাথে থাকবেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

বাংলাদেশ সফর নিয়ে গত বৃহষ্পতিবার ইংল্যান্ড জাতীয় দলের সাথে বৈঠক করেছেন নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রধান রেগ ডিকাসন। সেখানে বাংলাদেশ সফরের সম্ভাবনা ও করণীয় বিষয়ে ক্রিকেটারদের প্রশ্নের উত্তর দেন ডিকাসন।

বৈঠক থেকে বেরিয়ে এসে বাটলার বলেন, ‘বেশ গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে।’ তিনি বাংলাদেশ সফরে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে এই ব্যাটসম্যান বলেন, ‘আসলে এটা বলা কঠিন, কাল (আজ) আমাদের ম্যাচ রয়েছে। সেদিকেই মনোনিবেশ করছি আমরা।’

তবে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ মতে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন বাটলার।’

তবে ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনায় তিনি খুশি। সাবেক এই ব্যাটসম্যান মনে করছেন বাংলাদেশে খেলতে কোনো সমস্যা হবে না ইংল্যান্ডের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা