,

নারীর মৃতদেহকে ভেঙে ছোট করে শেষযাত্রা!

26269-untitled-7অনলাইন ডেস্ক: হাসপাতালে মারা গেছেন এক নারী। হাসপাতাল থেকে মৃত নারীর বাড়ি বহুদূরের পথ। মৃতদেহটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সম্বলটুকুও নেই স্বজনদের কাছে। ওই মৃতদেহটিকে বহন করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। তাই নারীর মৃতদেহকে ভেঙে ছোট করে পুঁটুলিতে পরিণত শুরু হল শেষযাত্রা। এমনই এক একটি মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, উড়িষ্যার বালাসোর জেলার সরো শহরের একটি কমিউনিটি হাসপাতালের বাইরে ওই নারীর মৃতদেহের ওপর উঠে দাঁড়িয়েছেন হাসপাতালেরই এক কর্মচারী। শীর্ণকায় ওই মৃতদেহের বুকের ওপর পায়ের চাপে ভেঙে ফেলেন এই নারীর পাঁজর। এরপর হ্যাঁচকা টানে ওই নারীর পায়ের হাড় ভেঙে মৃতদেহটিকে ছোট একটি পুঁটুলিতে পরিণত করেন। এরপর ওই নারীর দুই স্বজন মিলে আকৃতিতে ছোট করে ফেলা দেহটিকে একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেন। পরে সেটিকে বাঁশে বেঁধে রাস্তা ধরে হেঁটে চলে যান।

এনডিটিভির অনুসন্ধানে জানা গেছে, মৃতার নাম সালামানি বারিক। ৭৬ বছর বয়সী ওই নারী কয়েকদিন আগে বালাসোরের মাকাইয়া এলাকায় ট্রেন থেকে পড়ে আহত হয়েছিলেন। প্রত্যন্ত ওই এলাকাটি সরো শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

হিন্দুস্তান টাইমসের প্রকাশিত খবরে জানা যায়, বিধবা সালামানি বারিকের ছেলে নেই। এক স্বজন জানিয়েছেন, ওই মৃতদেহটিকে বহন করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। কারণ মৃতদেহটিকে গাড়িতে নিয়ে যাওয়ার মতো টাকা তাদের কাছে নেই। আর ট্রেনে মৃতদেহটি ওঠানোই যাবে না।

বৃদ্ধা সালামানি বারিকের এই হৃদয়বিদারক ঘটনাটির মাত্র একদিন আগেই উড়িষ্যার কালাহান্ডির জেলায় ঘটেছিল আরেকটি মর্মান্তিক ঘটনা। আর্থিক সামর্থ্য নেই, তাই মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়েই প্রকাশ্য রাস্তা ধরে ১৬ কিলোমিটার পথ পেরিয়ে এসেছিলেন এক স্বামী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সালামানি বারিকের এই রকম শেষযাত্রা কাঁদিয়েছে অনেককেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে