বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলেতে চেয়ে ছিল-মোকতাদির চৌধুরী

Ashganj Awamilig  2আশুগঞ্জ প্রতিনিধি॥ পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মোস্তাক ও জিয়াউর রহমান বিশ্বাস ঘাতকতা করে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলেতে চেয়ে ছিল। আল্লাহর রহমতে তাদের চক্রান্ত সফল হয়নি। তিনি আরো বলেন, এমন একটি সময় ছিল আমরা অন্তরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ্যে কিছু বলা যেত না। সেই দুঃসময়ে আশুগঞ্জই একমাত্র এলাকা ছিল বঙ্গবন্ধুর পক্ষে সবচেয়ে বেশি সংখ্যক লোক ছিল কথা বলার। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি শনিবার বিকেলে আশুগঞ্জ শহরের কাচারী পুকুর পাড়ের কাচারী বিথীকায় নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক “চিরঞ্জীব” উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। আর বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাঙ্গালী জাতি এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন। আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহিন সিকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর। কোরআন তেলোয়াত করেন উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ১১লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক “চিরঞ্জীব” এর নির্মিত হয়েছে উপজেলা পরিষদ ও স্থানীয় বিশিস্ট ব্যাক্তিদের অর্থায়নে। স্মৃতি ফলকের পার্শ্বেই রাখা হয়েছে মুক্ত মঞ্চ। চলতি বছরের মার্চে আশুগঞ্জ উপজেলার সাবেক নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের একান্ত প্রচেস্টায় শহরের এক সময়ের নর্দমায় বরপুর কাচারী পুকুরের চার পাশ্বের গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুকুরের ময়লা পরিস্কার করে গড়ে তোলা হয়েছে পুকুরের চার পার্শ্বে হাটার স্থান ও কফি হাউজ এন্ড পার্ক। এ পুকুরের নাম করন করা হয়েছে “কাচারী বিথীকা”। আর এ কাচারী বিথীকার পার্শ্বেই নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক “চিরঞ্জীব”।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ