,

প্রতিদিন মা’কে মনে পড়ে প্রিন্স উইলিয়ামের

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রিন্সেস ডায়ানা অনন্তের পথে পাড়ি জমিয়েছেন আজ প্রায় ২০ বছর। কিন্তু এখনো প্রতিদিন তাকে মনে পড়ে তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের। গত বুধবার ইংল্যান্ডের লুটনে একটি অনাথ আশ্রম পরিদর্শনকালে প্রিন্স উইলিয়াম সে-কথাই জানালেন ১৪ বছর বয়সী এক অনাথ বালককে। এসময় তার সঙ্গে ছিলেন তার পত্নী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।

pppp_48513

বেন হাইনস নামের ১৪ বছর বয়সী কিশোরটির মা মারা গেছেন গত গ্রীষ্মে। প্রিন্স উইলিয়াম তাকে বলেন, তোমার মনের কষ্ট আমি বুঝি। আমার মা নেই আজ ২০ বছর হয়ে গেল। এখনো প্রতিদিন আমার তার কথা মনে পড়ে।

পুরুষরা মানুষের বড় মর্মবেদনার অংশ হতে পারে না – একথা স্বীকার করে প্রিন্স উইলিয়াম ওই কিশোরকে প্রতিজ্ঞা করান যে, সে তার বাবা ও ভাইদের সঙ্গে যোগাযোগ রাখবে।

এ সময় প্রিন্সেস কেটও অনাথ আশ্রমে অন্য শিশুদের সঙ্গে কিছু আবেগময় মুহূর্ত অতিবাহিত করেন। শিশুদের অনেকে তাকে জড়িয়ে ধরার আবদার করলে তিনি বলেন, অবশ্যই। শিশুদের আদর করতে আমার ভালো লাগে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা