,

টাকার অভাবে থেমে আছে শাকিবের বায়োপিক

 

 

বিনোদন ডেস্ক : টাকার অভাবে থমকে আছে চিত্রনায়ক শাকিব খানের জীবনী নির্ভর ‘রানা-দ্য ফাইটার’ শিরোনামের সিনেমাটি।সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেছিলেন নির্মাতা এম এ রহিম।

shakib1472296458
এ প্রসঙ্গে এম এ রহিম বলেন, ‘শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তার নাম রাখা হয় শাকিব খান। এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠিত হন। একজন সাধারণ ছেলে থেকে কিভাবে আজকের এই দেশ সেরা নায়ক ‘শাকিব খান’ হলেন- এসব নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প।’

তিনি আরো বলেন, ‘গত বছর এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তখন গানের কিছু দৃশ্যের চিত্রায়ন হয়েছিল। কিন্ত প্রযোজক এ সিনেমায় আর অর্থ লগ্নি করবেন না। তাই আর সিনেমাটির কাজ হচ্ছে না। সিনেমাটি নির্মিত হলে শাকিব সর্ম্পকে মানুষ জানতে পারতেন।’

‘রানা-দ্য ফাইটার’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সুপার হিরো শাকিব খানের। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী জানভী। এ সিনেমার পাঁচটি গানের কথা লিখেছেন- সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আহমেদ হুমায়ুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা