,

মায়ের কোলে মুস্তাফিজ

mustafizস্পোর্টস ডেস্ক: কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে সেখানে গিয়েই ইনজুরিতে পড়েন তিনি।

শেষ পর্যন্ত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের জন্য মাঠের বাইরেই তার অবস্থান।

ইংল্যান্ডের সব কাজ শেষ করে গত ২২ আগস্ট সকালে ঢাকায় পা রাখেন মুস্তাফিজ।

এসে ঢাকায় কয়েকদিন বিশ্রামের পর সাতক্ষীরার গ্রামের বাড়িতে ফিরেন তিনি।

মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু যুগান্তরকে জানান, ভালোভাবেই বাড়িতে ফিরেছেন মুস্তাফিজ। তবে তিনি বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছেন না।

এদিকে সব কিছু ঠিক থাকলে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন কাটার মাস্টার- এমনটাই জানিয়েছেন তার অস্ত্রোপচারকারী চিকিৎসক ও বিসিবির ফিজিওরা।

ইতিমধ্যে চিকিৎসক ওয়ালেসের দেখিয়ে দেয়া হালকা ব্যায়ামগুলো শুরু করেছেন এই বিস্ময় পেসার। কিছুদিনের মধ্যেই শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

ক্যারিয়ারে এ নিয়ে দু’বার ইংল্যান্ডে গিয়েছেন মুস্তাফিজ। দু’বারই ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছে তাকে। এবারের সাসেক্সের মিশনের আগে ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা