,

নবীনগরের সাংবাদিকদের নৌ-বিহার

Unssstitled-1নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যেগে শুক্রবার(২৬/৮)‘এসো হারিয়ে যাই’ শ্লোগানে এক মনোরম নৌ-বিহারের ভ্রমন অনুষ্ঠিত হয়। সেই নৌ-বিহারের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনূর রশিদ প্রধান অতিথি হিসাবে যোগদেন। সকালে নৌকা ঘাট থেকে সাংবাদিকদের এ নৌ-বহরটি দুপুরে আখাউড়ার খড়মপুর মাজার ঘাটে এসে পৌঁছে। মাজার শরিফ মসজিদে জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত শেষে নৌ-বিহারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি নবীরগরের কৃতি সন্তান কাজী মামুনর রশিদ সাংবাদিকদের নিয়ে বিদেশ ভ্রমনের ঘোষনা দেন। প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু ,আসাদুজ্জামান কল্লোল, বিশ্বজিৎ পাল বাবু, মো. শাহাদাৎ হোসেন,প্রেসক্লাব সহ সভাপতি জালাল উদ্দিন মনির। প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী, মো. নাসির উদ্দিন, সাদেকুল ইসলাম সাচ্চু, দুলাল ঘোষ, প্রমূখ। পরে ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এতে প্রথম পুরস্কার পেয়েছেন সোহরাব হোসেন জুয়েল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন খ.ম.হযরত আলী, তৃতীয় পুরস্কার পেয়েছেন গৌরাঙ্গ দেব নাথ অপু।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে