,

ববির গান শুনে টাকা ফেরত চাইল শ্রোতারা

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ববি দেওল। নব্বইয়ের দশকে তরুণদের আইকন ছিলেন তিনি। কিন্তু এখন এই অভিনেতার গান শুনেই কিনা টাকা ফেরত চাইছেন শ্রোতারা!

bobby-bg20160720104203

অভিনয়ের পর এখন ডিজে হওয়ার চেষ্টা করছেন ববি দেওল। অনেকদিন থেকে এ জন্য অনুশীলনও করছেন বলে শোনা গেছে। সম্প্রতি দিল্লির একটি নাইট ক্লাবে তাকে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়। নির্ধারিত সময়ের আগে সব টিকিটও বিক্রি হয়। কিন্তু বিপত্তি বাধে অনুষ্ঠান শেষে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ববি পার্টির পুরোটা সময় তার গুপ্ত সিনেমার গান বাজান। এতে বিরক্ত হয়ে কিছু সংখ্যক লোক নাইট ক্লাবের ম্যানেজারের কাছে তাদের টিকিটের মূল্য ফেরত চান।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এটি ছিল ডিজে হিসেবে ববির প্রথম পারফর্ম। শুরুতে তিনি তার ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত গুপ্ত সিনেমার গান বাজান এবং পুরো রাত তিনি ঘুরে ফিরে এটাই বাজাতে থাকেন। শেষ রাতের দিকে একদল শ্রোতা তাদের টিকিটের টাকা ফেরতের দাবি করেন। তারা ভীষণ ক্ষিপ্ত ছিলেন কারণ টিকিটের মূল্য ছিল ২৫০০-৪০০০ রুপি।

তবে গোলমাল শুরুর আগেই ববি ওই স্থান ত্যাগ করেছিলেন বলে জানা গেছে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় থ্রিলার সিনেমা গুপ্ত। এতে ববি দেওল ছাড়াও ছিলেন কাজল এবং মনিষা কৈরালা। সিনেমার গানগুলো সেই সময় দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে