,

ফ্রান্সে বুরকিনি নিষিদ্ধের রায় স্থগিত

photo-14আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের সর্বোচ্চ আদালত ‘বুরকিনি’ পোশাকের ওপর দেওয়া আদালতের রায় স্থগিত করেছে। শুক্রবার দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত এই রায় দেয়। এর আগে আদালতটি বুরকিনি নিষিদ্ধের আবেদন স্থগিত করা উচিত বলে মত প্রকাশ করেছিল।

রায়ে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত পুরো দেহ আবৃত করা সাঁতারের পোশাক বুরকিনি নিষিদ্ধের রায়কে ‘স্পষ্টতই মৌলিক স্বাধীনতার খণ্ডন’ বলে মত দেয়। মূলত ফ্রান্সের মুসলিম নারীরা সাঁতারের এই পোশাক পরে সমুদ্রে নামত বলে জানিয়েছে বিবিসি। তবে নিম্ন আদালতে বুরকিনি নিষিদ্ধের প্রতিবাদে দেশটির অনেক সৈকতেই পোশাকটি পরে মানুষ সমুদ্রে নামে।

ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে এই বিষয়ে পরে বিস্তারিত আদেশ জারি করা হবে বলে জানানো হয়েছে। তবে এই আদেশের ফলে দেশটির কোনো আদালত এই নিষেধাজ্ঞা দিতে পারবে না বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যমগুলো।

এর আগে ফ্রান্সের ৩০টি শহরে এই পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর আগে নিস শহরের একটি সৈকতে গত সপ্তাহে এক মুসলিম নারীকে বুরকিনি খুলতে বাধ্য করার পর দেশটিতে প্রতিবাদের ঝড় উঠেছিল। আর এই নিসেরই রিভেয়রা শহরে বুরকিনি নিষিদ্ধের আদেশ প্রথম জারি করা হয়।

বিতর্কিত ওই আদেশের পর ‘হিউম্যান রাইটস লিগ’ নামে একটি মানবাধিকার সংগঠন আদালতের আদেশ বাতিলে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতে পুনরায় আবেদন করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা