,

অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আর নেই

photo-1স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

শুক্রবার রাশিয়ায় মারা যান অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার গর্বিত বাবা।

আবদুল্লাহ আল-মামুনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে। মামুনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা আশরাফুল কবির বুলু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন মামুন। বিছানায় শুয়ে শুয়েই দেখেছেন মেয়ের বিজয়-দৃশ্য দেখেছিলেন বাংলাদেশকে অলিম্পিক স্বর্ণপদকের গর্ব অনুভব করানো মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৫টায় মারা যান তিনি।

আশরাফুল কবির বুলু আরো জানান, মামুনের মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত রাশিয়ায় মামুনকে দাফন করা হবে।

বুলু জানান, মামুন এসএসসি পাস করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি করেন দিনাজপুর সরকারি কলেজ থেকে। এরপর ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। ১৯৮৩ সালের শেষ দিকে মেরিন প্রকৌশল বিষয়ে বৃত্তি নিয়ে রাশিয়া চলে যান। সেখানে আন্না মারাদিকা নামে এক জিমন্যাস্টকে বিয়ে করেন তিনি।

মস্কোতে জন্ম নেওয়া ২০ বছর বয়সী মার্গারিটা গেমসের পঞ্চদশ দিনে ২০ আগস্ট ব্যক্তিগত ‘অল-অ্যারাউন্ড’ ইভেন্টে সোনা জেতেন। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা