,

নাসিরনগরে নবনিবার্চিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

Nasirnagar Picture(S)-2আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “প্রার্থীরা ছিল দলীয় ইউনিয়ন পরিষদ নিদর্লীয়” এই শ্লোগানকে সামনেরেখে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের শিক্ষা,সংস্কৃতি,ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ফান্দাউক প্রাক্তন ছাত্র কল্যান সমিতির উদ্যোগে ফান্দাউক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ, শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন । ফান্দাউক প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সভাপতি ও কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পরিমল রায়ের সভাপতিত্বে ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমীনুল ইসলাম মুনিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক অসীম কুমার পাল,প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সহ-সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,ইউপি সদস্য আলমগীর শাহ,অনু মিয়া,জসিম উদ্দিন,আলী আসাদ,মোঃ আলাউদ্দিন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলসুমা বেগম,পারভীন আক্তার।সভায় বক্তব্য রাখেন সাবেক সার্জেন্ট শফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক সমেরেন্দ্র দাস,প্রভাষক রাজীব আচার্য্য,প্রভাষক চন্দন রায়,প্রাক্তন ছাত্র কল্যান সমিতির যুগ্ম-সম্পাদক ও প্রধান শিক্ষক ফরহাদ আহমেদ চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ,শামীম আহমেদ,শিবলী চৌধুরী,সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন,আবদুল আউয়াল প্রমূখ। মাদক দ্রব্যের অপব্যবহার,দাঙ্গা প্রবণতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানিয়ে ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন,সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ অসামাজিক কার্যকলাপ রোধে ও এলাকায় উন্নয়নে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। ২৬ আগষ্ট ২০১৬

ক্যাপসনঃ নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)ঃ মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা