,

উদাহরণ সৃষ্টি করলেন মিম

mimবিনোদন প্রতিবেদক : শফিক হাসানের পরিচালনায় ‘রক’ নামের একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিটিতে অভিনয়ের জন্য ভারতের নায়ক অরিন্দম রায় ও বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছিলেন নির্মাতা। কিন্তু এখনো চালু হয়নি ক্যামেরা। শোনা যাচ্ছে নতুন খবর। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে কিন্তু আগের নায়ক-নায়িকা কাউকেই দেখা যাবে না ‘রক’-এর ক্যামেরার সামনে। শুধু নায়ক-নায়িকায় নয়, পরিবর্তন করা হচ্ছে সম্পূর্ণ গল্প।

শফিক হাসানের কয়ায় নতুন গল্পে ছবিটিতে অভিনয় করবেন শাকিব খান। তিনি আরো বলেন, ‘শাকিবের বিপরীতে কে অভিনয় করবে সেটাও এখনো ঠিক হয়নি। তবে নতুন কাউকে দেখা যেতে পারে। কাশেম আলী দুলালের লেখা নতুন গল্পে ছবিটি খুব শীঘ্রই শুটিং শুরু হবে।’

মিমকে বাদ দেওয়া প্রসঙ্গে শফিক বলেন, ‘মিমকে বাদ দেওয়া হয়েছে বললে ভুল হবে। তাকে বাদ দেওয়া হয়নি। গল্পের প্রয়োজনেই নতুন কাউকে লাগবে। তাই মিম নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে মিমকে যে সাইনিং মানি দিয়েছিলাম সেটা সে ফেরত দিয়েছেন। মিমের ব্যবহার আমার অনেক ভাল লেগেছে। ভবিষ্যতে মিমকে দিয়ে আমি ছবি নির্মাণ করবো ইনশাআল্লাহ।’

এদিকে শফিক হাসানের কথায় পুরনো নায়িকাদের তুলনায় মিমকে অন্যান্য নির্মাতারা সাধুবাদ জানাতেই পারেন। কারণ এর আগে বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার নামে সাইনিং মানি ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে ভিন্ন ভিন্ন সময়ে। সবশেষে পপির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তিনি নাকি ‘আমেরিকান ড্রিম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েও এই ছবির ক্যামেরার সামনে দাঁড়াননি। এরপর অন্য নায়িকা নিয়ে কাজ শুরু করলেও পপি সাইনিং মানি ফেরত দেননি।

উল্লেখ্য, মিম এখন অভিনয় করছেন অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ ছবিতে। এতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। সবশেষ ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় মিম অভিনীত ‘সুইটহার্ট’ মুক্তি পেয়েছে। ছবিটিতে মিমের বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী ও রিয়াজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা