,

সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য লুলিয়ার

salman-luliaবিনোদন ডেস্ক : বলিউডে এখন সবচেয়ে বেশি আলোচনা চলে সালমান খান এবং লুলিয়া ভান্তুর কবে বিয়ে করছেন।

কিছুদিন আগে রোমানিয়ার এক ট্যাবলেটের শিরোনাম ছিল-গোপনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা সালমান খান এবং মডেল লুলিয়া ভান্তুর।

তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সালমান-লুলিয়া। বি-টাউনে সালমান খান এবং লুলিয়াকে জড়িয়ে অনেক গসিপ উড়ে বেড়ায়।

তবে সেসব নিয়ে কখনও উত্তেজিত হতে দেখা যায়নি লুলিয়াকে। কিন্তু এ বার মুখ খুললেন তিনি।

গত কয়েক মাসে কখনও মুম্বাইয়ের রেস্তোরাঁয় লুকিয়ে ডিনার করতে গিয়েছেন তারা। কখনও বা লুলিয়াকে সঙ্গে নিয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছেন ভাইজান। সে কারণেই লুলিয়া-সালমানের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে বি-টাউনে। কিন্তু এ সম্পর্কের জেরে ‘খান’ বাংলোতে নাকি পাকাপাকি ভাবে থাকছেন না লুলিয়া।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘সুলতান’র সঙ্গে তার প্রেম নিয়ে প্রশ্ন করা হলে লুলিয়া বলেন, সালমান আমার প্রেমিক নন। সে এবং আমি বন্ধু। বন্ধু মানে শুধুই বন্ধু। আলাদা করে কোনো ভালোবাসার সম্পর্ক নেই আমাদের। আমরা খুব ভালো সময় কাটাই। বাকি যে সব খবর ছড়িয়েছে তার কোনও ভিত্তি নেই।

তবে সালমানকে নিয়ে লুলিয়ার এমন মন্তব্যে পুরো বলিউড অবাক হয়েছে। অবাক হয়েছে ভাইজানের পরিবারের লোকেরাও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা