,

সবচেয়ে দামি অভিনেতা ‘দ্য রক’

বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন।সম্প্রতি বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর একটি জরিপে প্রকাশ পেয়েছে এ তথ্য। ২০১৫ জুন থেকে ২০১৬ জুন পর্যন্ত সময়ে বিশ্বের সব তারকাদের আয়ের জরিপ থেকে এ তালিকা তৈরি করা হয়।

Dwayne_Johnson1472192853

ডোয়াইন জনসনের আয়ের বেশির ভাগই এসেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সিনেমা থেকে। এছাড়া তার সান আন্দ্রিয়াস, এইচবিও চ্যানেলে ‘বেলার্স’ এবং বেওয়াচ সিনেমার মাধ্যমে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জ্যাকি চ্যান। তার আয় ৬১ মিলিয়ন মার্কিন ডলার। দ্য মার্শান সিনেমার কল্যাণে ম্যাট ডেমন রয়েছেন তালিকার তৃতীয় অবস্থানে। ৫৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। ৫৩ মিলিয়ন এবং ৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন টম ক্রুজ এবং জনি ডেপ।

৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বেন অ্যাফ্লেক রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছেন ভিন ডিজেল। ফিউরিয়াস সেভেন সিনেমা খ্যাত এ অভিনেতার আয় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

বলিউড অভিনেতাদের মধ্যে শীর্ষে এবং তালিকায় অষ্টম স্থানে রয়েছে শাহরুখ খান। ৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। একই আয় নিয়ে শাহরুখের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে রবার্ট ডাউনি জুনিয়র। ৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। অ্যাডাম স্যান্ডলার এবং মার্ক ওয়ালবার্গ যৌথভাবে আছেন দশম স্থানে। তাদের আয় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে তালিকার শীর্ষ ২০ জন অভিনেতার মধ্যে জায়গা পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান এবং অমিতাভ বচ্চন। ২৮.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে সালমান রয়েছেন ১৪তম স্থানে এবং আমিতাভের অবস্থান ১৮তম। তার আয় ২০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া শীর্ষ ২০ জনের তালিকায় আরো রয়েছেন- লিওনার্দো ডিক্যাপ্রিও (২৭ মিলিয়ন মার্কিন ডলার), ক্রিস প্যাট (২৬ মিলিয়ন মার্কিন ডলার), উইল স্মিথ (২০.৫ মিলিয়ন মার্কিন ডলার), ম্যাথিউ ম্যাকনহেই (১৮ মিলিয়ন মার্কিন ডলার) এবং হ্যারিসন ফোর্ড (১৫ মিলিয়ন মার্কিন ডলার)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা