,

‘চ্যালেঞ্জটা’ এবার বাংলাদেশের!

 

 

স্পোর্টস ডেস্ক :দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশ সফর করবে ইংলিশ ক্রিকেটাররা। যেই নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে সেটা পৃথিবীর সব দেশে সব সময়ই থাকে! তবে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ বলে মনে করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

News1472211797

ক্রিকেটারদের সফরে পাঠালেও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবে বোর্ড। এ নিয়ে ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ‘আমরা পুরো পরিস্থিতির ওপর চোখ রাখছি। এখন থেকে পুরো সফর শেষ না হওয়া পর্যন্ত চোখ রাখব।’

সফরকারী দল বাংলাদেশে আসার আগে যদি নেতিবাচক কোনো ঘটনা ঘটে নিশ্চিতভাবেই বাংলাদেশ সফরে ‘মানা’ করে দিতে পারে ইংল্যান্ড! এজন্য বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার ‘চ্যালেঞ্জ’ নিয়ে এগুতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশের সরকারকে। গুলশানের ক্যাফেতে হামলার পর এবারই প্রথম আন্তর্জাতিক কোনো দল বাংলাদেশ সফর করছে। নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বাংলাদেশ সফর ঠিকঠাক মত শেষ হলে প্রশংসিত হবে বাংলাদেশ। এতে অনান্য দেশ ও বিভিন্ন সংস্থা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার একটি চিত্র দেখবে পারবে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাই বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলের সফরে আসার সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’

গত বছরের অক্টোবরের এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরুতে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ফেব্রুয়ারিতে কোনো অঘটন ছাড়াই সফলভাবে যুব বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। এতে বেশ ভালোই জবাব পায় ক্রিকেট অস্ট্রেলিয়া! একটি উপলক্ষ্যকে কেন্দ্র করে পুরো দেশ যে ‘এক’ হতে পারে তারই প্রমাণ দেয় বাংলাদেশ। এবার ইংল্যান্ড সফরে এটা নিশ্চিত করাই মূল দায়িত্ব বিসিবির।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার যেই নিরাপত্তা পরিকল্পনা করেছে সেটা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। বোর্ড সভাপতি যেন সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন, ‘ওদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমাদের যেই পরিকল্পনা রয়েছে সেটা পৃথিবীর কোনো দেশ দিবে না। ওরা যে আমাদের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট সেটা পর্যবেক্ষণের সময় ওদের হাবভাব দেখেই আমরা বুঝেছি। আশা করছি আমরা যেই পরিকল্পনা করছি সেটা সঠিক বাস্তবায়নও করতে পারব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে