,

মেসিকে নিয়ে ম্যারাডোনার বিরক্তি প্রকাশ!

photo-1472200224স্পোর্টস ডেস্ক : একসময় লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু ইদানীং তাঁর কণ্ঠে যেন ভিন্ন সুর। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে মেসিকে ‘ব্যক্তিত্বহীন’ বলেছিলেন ম্যারাডোনা। আর এবার মেসির অবসর নিয়ে দোলাচলে বিরক্তি প্রকাশ করলেন তিনি।

গত জুনে কোপা আমেরিকা শতবার্ষিকীর ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সেদিন টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে প্রথম শট তিনি জালে পাঠাতে পারেননি। সেই দুঃখেই হয়তো জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

এরপর ম্যারাডোনাসহ অনেকেই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি মেসি। তবে আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজার অনুরোধ ফেলতে পারেননি। জানিয়ে দিয়েছেন, আবার আর্জেন্টিনার জার্সি পরতে তাঁর সমস্যা নেই।

মেসির এ ধরনের ‘দ্বিচারিতা’য় ম্যারাডোনা বেশ বিরক্ত। ২০১৪ বিশ্বকাপ আর গত বছরের কোপা আমেরিকার ফাইনালেও হার মেনেছিল আর্জেন্টিনা; বিশ্বকাপে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে আর কোপায় সেই চিলির কাছেই টাইব্রেকারে। সেদিকে ইঙ্গিত করে রেডিও স্টেশন লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘আমি জানি না, টানা তিনটি ফাইনালে হেরে যাওয়া থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে সে (মেসি) এটা করেছিল কি না। কিন্তু আমরা তো কোনো ম্যাচেই বড় ব্যবধানে হেরে যাইনি।’

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনার বিশ্বাস, মেসির এমন হঠাৎ সিদ্ধান্ত আর্জেন্টিনার বহু মানুষকে আহত করেছে, ‘সে অকারণে সবাইকে বিরক্ত করল। হেরে যাওয়ার জন্য তাকে তো কেউ দোষারোপ করেনি। তাহলে কেন সে অবসরের ঘোষণা দিল? কোপা আমেরিকার ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে কথাটা জানিয়ে দিল। তারপর তার সম্ভাব্য প্রত্যাবর্তনের অপেক্ষায় নিশ্বাস বন্ধ করে বসে রইল বাকি সবাই।’

আগামী মাসে আবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার কথা মেসির। বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে ১ সেপ্টেম্বর উরুগুয়ে আর তার পাঁচ দিন পর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে