,

পচা ডিম দিয়ে  অভিনেত্রীকে অভ্যর্থনা

 
বিনোদন ডেস্ক :প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের মন্তব্যের বিরোধিতা করে বিপাকে আগেই পড়েছিলেন৷ এবার দেশদ্রোহিতার অভিযোগে রম্যার গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছুড়ল বিক্ষোভকারীরা৷ প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং কন্নড় অভিনেত্রী রম্যা-কে হেনস্থা হতে হল মেঙ্গালুরু বিমানবন্দরে। ডিম, পচা সব্জিও তার দিকে ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকা।

 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতে পাক সেনার হানাদারির প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, হানাদারদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে৷ পাকিস্তানে যাওয়া নরকে যাওয়ার সমান৷ তার মন্তব্যের বিরোধিতা করেন দক্ষিণী এই অভিনেত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ রম্যা৷ মানবিক হয়ে তিনি জানিয়েছিলেন, পাকিস্তান নরক নয়৷ সেখানকার অধিবাসীরাও এ দেশের মানুষের মতোই সাধারণ মানুষ৷ তার এ মন্তব্য সামনে আসার পরই তার বিরুদ্ধে বিক্ষোভ জমা হতে থাকে৷ এমনকী অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও রুজু করা হয়৷ এবার আর এক বিপাকে পড়লেন কন্নড় অভিনেত্রী৷ ম্যাঙ্গালুরুতে তার গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছুড়ল প্রতিবাদীরা৷

পাকিস্তানকে নরক বলার বিরোধিতা করে নিজের মন্তব্যে অনড় ছিলেন এই অভিনেত্রী৷ ক্ষমা চাইতেও অস্বীকার করেছিলেন৷ এরপরই এরকম বিক্ষোভের মুখোমুখি হতে হল তাকে৷ এদিন ম্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার৷ তখনই তার কনভয় লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে বিক্ষোভকারীরা৷ কালো পতাকা দেখিয়েও প্রতিবাদ জানানো হয়৷ রম্যা পরে জানিয়েছেন, কোন গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তিনি৷ তবে তিনি ভয় পাচ্ছেন না৷ চাপের মুখে পড়ে ক্ষমা চাওয়ারও কোনও প্রশ্ন নেই বলে সাফ জানিয়েছেন অভিনেত্রী৷

এ ঘটনা নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে৷ পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়া সমর্থনযোগ্য না হলেও, পারিক্করেও মন্তব্যও সমর্থন করছেন না বহু দেশবাসী৷ সন্ত্রাসের বাইরেও দেশ হিসেবে পাকিস্তানের আলাদা এক রূপ আছে, সেখানেও সাধারণ মানুষের অবস্থা কমবেশী অন্যান্য দেশেই মতোই, এই বিশ্বাস থেকেই রম্যার মন্তব্যও সমর্থন করেছিলেন বহু মানুষ৷ তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা রুজু হওয়াকেও অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ৷ তবে এর পাশাপাশি রম্যার বিরুদ্ধে বিক্ষোভও কম ছিল না৷ তারই বহিঃপ্রকাশ এদিন দেখা গেল ম্যাঙ্গালুরুতে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে