,

‘বাহুবলি-টু’ নিয়ে নির্মাতার লুকোচুরি

 

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘বাহুবলি-দ্য বিগিনিং’। সিনেমাটি যারা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন, ‘কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করলেন?’

Bahubali1472177048

দর্শকের সেই আগ্রহ যেন ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমা মুক্তি পর্যন্ত বজায় থাকে এবং কোনোভাবেই যেন আসল কারণ ফাঁস না হয় সেজন্য সব ধরনের সতর্কতা বজায় রাখছেন নির্মাতা।

এখন পর্যন্ত বাহুবলিকে হত্যার রহস্য জানতেন দুই জন ব্যক্তি। একজন চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ এবং অন্যজন পরিচালক এসএস রাজামৌলি। সম্প্রতি বাহুবলিকে হত্যা রহস্যের সেই আলোচিত দৃশ্যটির দৃশধারণের কাজ করা হয় বলে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র চারজন ব্যক্তিকে নিয়ে এ দৃশ্যটি শুটিং করা হয়েছে। এমনিতে শুটিং সেটে শত শত লোকজন থাকলেও দৃশ্যটিধারণের আগে রাজামৌলি মাত্র চারজন ব্যক্তিকে সেটে রেখেছিলেন। তাদের একজন কাটাপ্পা চরিত্র অভিনেতা সত্যরাজ, বাহুবলি অর্থাৎ প্রভাস, সিনেমাটোগ্রাফার সেনথিল এবং প্রযোজক শভু।

রাজামৌলি নাকি চাইছেন না এতদিন ধরে যে রহস্যটি তিনি দর্শক মনে জাগিয়ে রেখেছেন এখন এসে সেটি ফাঁস হয়ে যাক। এজন্যই তার এই লুকোচুরি।

‘বাহুবলি-দ্যকনক্লুশন’ সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে