,

মায়ের দুধে সাপের বিষ, মারা গেল শিশু [ভিডিও]

mother_23268_1472141438আন্তর্জাতিক ডেস্ক : মায়ের দুধ খেয়েছিল শিশুটি। আর সেই দুধ খেয়েই মারা গেল এক শিশু। চিকিৎসকদের বক্তব্য, মায়ের দুধ থেকেই বিষক্রিয়া হয়।

ভারতের বর্ধমানের খণ্ডঘোষের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এই ঘটনার কিছুদিন আগেই সাপে কামড়িয়েছিল শিশুটির বাবা ও মাকে। তাদের ঘাড়ের কাছে সাপের ছোবলের দাগও ছিল। বিছানায় তাদের কন্যা শুয়ে থাকলেও তাকে কামড়ায়নি। পরে গ্রামবাসীরা বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করে।

পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে পাশেই ইন্দাস গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে ওঝার ঝাড়ফুঁক। ভোরে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই তিন জন নিস্তেজ হয়ে পড়েন। তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

সাপের কামড় না খেলেও শিশুটির মৃত্যু কেন হল, তা নিয়ে প্রশ্ন ওঠে গ্রামবাসীদের মধ্যে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, মায়ের দুধ খাওয়াতেই শিশুটির শরীরে বিষক্রিয়া হয়। আর তাতেই মৃত্যু হয়েছে তার।

ওঝার কাছে না নিয়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে তাদের হয়তো বাঁচানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

https://youtu.be/qxuVzolYSi0

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা