,

সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনায় চীনের উদ্বেগ

China-expresses-concern-over-Indias-plan-to-deployভারত চীন সীমান্তবর্তী এলাকায় উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করায় উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ উদ্বেগ প্রকাশ করে। চীন বলছে, তারা আশা করে ভারত বিরোধিতা করার পরিবর্তে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অধিক প্রচেষ্টা রাখবে। ভারতের মিসাইল মোতায়েনের পরিকল্পনার প্রতিক্রিয়ায় এ আশার কথা জানায় চীন। টাইমস অব ইন্ডিয়া।
ভারতের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দো-রুশ যৌথ উদ্যোগে সামরিক ও বেসামরিক অবকাঠামো সক্ষমতা প্রতিষ্ঠায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবে চীন সীমান্ত এলাকায় সৈন্য বাহিনীসহ ব্রাক্ষ্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
দীর্ঘদিনের বিদ্যামন উত্তেজনা লাঘবে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশি। ১৯৬২ সালে সীমান্ত বিবাদ নিয়ে সংক্ষিপ্ত যুদ্ধ বাঁধে দুদেশের মধ্যে। এরপর থেকেই বৈরি সম্পর্ক চলে আসছে। অবশেষে গত বছর স্থিতিশীলতায় আগ্রহ প্রকাশ করে দুদেশ।
গতকাল বৃহস্পতিবার মাসিক সংবাদ ব্রিফিং করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান। এসময় ভারতের মিসাইল মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, যাতে সম্মতিতে পৌঁছেছে দুদেশ।
তিনি বলেন. আমরা আশা করি বিরোধিতা করার পরিবর্তে সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রচেষ্টা রাখবে ভারত। আর এতে ভারতীয় পক্ষ বাপক লাভবান হবে।
হিমালয়ার পূর্ব সেক্টরে ভারত শাষিত ৯০ হাজার বর্গ কিলোমিটার ভূখ-ের দাবি করে চীন। অন্যদিক চীনের নিয়ন্ত্রণে থাকা ৩৮ হাজার বর্গকিলোমিটার ভূখ-ের দাবি করে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা