,

র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন সোনাক্ষী

 

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরবর্তী সিনেমা আকিরা। এতে কলেজে র‌্যাগিংয়ের একটি দৃশ্য রয়েছে। সিনেমার মতো বাস্তবেও নাকি র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন এই অভিনেত্রী।

Shonakhi_Sinha1472107934

সম্প্রতি এক অনুষ্ঠানে এ সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘আকিরা সিনেমার গল্পে র‌্যাগিংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার তখন শ্রীমতি নাথিবাঈ দামাদর ঠাকরেসে উইমেনস কলেজের র‌্যাগিংয়ের কথা মনে হচ্ছিল। আমাকে এর কবলে পড়তে হয়েছিল। এটি ছিল একটি মহিলা কলেজ। অবশ্য এটি বন্ধু তৈরির অন্যতম একটি পথও।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে র‌্যাগ করেছিল এবং জুনিয়র যাদের আমি র‌্যাগ করেছিলাম এখনো তারা আমার ভালো বন্ধু। আমি মনে করি এটি সবসময় উপভোগ্য হওয়া উচিৎ এবং এটি যেন কোনো ছাত্র এবং শিশুর প্রতি মানসিক আঘাতের কারণ না হয়, সেদিকটাই খেয়াল রাখতে হবে।’

আকিরা সিনেমাটি পরিচালনা করছেন এ.আর. মুরুগাদোস। সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং কঙ্কনা সেন শর্মা। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা