,

লন্ডন গেলেন মাহি

MAHIবিনোদন ডেস্ক: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহি বিয়ে ও সংসার নিয়েই বেশি ব্যস্ত। এর মধ্যে ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সজলের সঙ্গে তার নতুন ছবি ‘হারজিৎ’-এর কাজ শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এই ফাঁকে শ্বশুড়বাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গিয়েছেন তিনি। ২১ আগস্ট ঢাকা ত্যাগ করেছেন তিনি। এ যাত্রায় মাহির সঙ্গী হয়েছেন স্বামী পারভেজ মাহমুদ অপু।

মাহি জানান, অপুর কয়েকজন আত্মীয় থাকেন লন্ডনে। তাদের দাওয়াত রক্ষা করাই তার মূল উদ্দেশ্য। লন্ডনে বেড়ানো শেষে দেশে ঈদ করার ইচ্ছে মাহির। জানালেন ঈদে ছবি মুক্তি না পেলেও টিভি অনুষ্ঠানে থাকছেন তিনি।

মাহিয়া মাহি অভিনীত সবশেষ ছবি ‘অনেক দামে কেনা’। ব্যবসায়িকভাবে এটি সাফল্য ছুঁতে পারেনি। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা পান তিনি।

উল্লেখ্য, গত বছর ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির কাজে লন্ডনে গিয়েছিলেন মাহি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা